বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানের একদিনে তিনটি মামলা, আর তিন মামলার রায়েই এসেছে কারাদণ্ড। উপজেলার তিন ভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে আটক তিনজনকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার হরিদেবপুর, পুন্নারটেক ও টেক মানিকপুর এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলাগুলোর নিষ্পত্তি করা হয়।

রায়ে তুমলিয়া ইউনিয়নের পুন্নারটেক গ্রামের মৃত এস এম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলামকে (৪৭) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

একই ইউনিয়নের টেক মানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৩৫) পেয়েছেন তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড। তার ক্ষেত্রেও জরিমানার পরিমাণ ১০০ টাকা।

অন্যদিকে মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. কাসেমকে (২৯) দেওয়া হয়েছে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।

ফলে এক অভিযানে মোট তিনটি মামলা নিষ্পত্তির পাশাপাশি তিনজনের কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার বলেন, স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে অভিযান জোরদার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তৈয়বুর রহমান  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি