মো: রেজুয়ানুল হক পাকুন্দিয়া
কিশোরগঞ্জের কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলায় আগামী ১৬ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ছাত্রদলের এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই আগস্ট) সকাল ১১ ঘটিকায় পাট-মহলস্থ পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাকুন্দিয়া উপজেলা, পৌর ও কলেজ শাখার যৌথ আয়োজনে সভাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: এড. জালাল উদ্দিন এমপি।
জনাব মো: মাজহারুল হক উজ্জ্বলের সভাপতিত্বে এবং পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.কে.এম মাজহারুল হক শিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভি.পি কামাল উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক জনাব মো: মানছুরুল হক বাবুল।
এ সময় পাকুন্দিয়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৬ই আগস্টের আগমন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।