শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই।

নলডাঙ্গায় শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই।

নলডাঙ্গায় শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই।

নলডাঙ্গা নাটোর সংবাদদাতাঃ
নাটোরের নলডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৩টার দিকে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, কৃষক লাল কুদ্দুছ (৫২), পিতা-মৃত বলায়, সাং-মদনহাটের ছোলার বেড়া দেওয়া বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে।

আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন  নেভানোর চেষ্টা করেন। পরে নাটোর নলডাঙ্গা  ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ওসি তদন্ত ইব্রাহিম খলিল জানান, নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাটি অবগত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।