শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেবজ্যোতির নতুন মিউজিক ভিডিও প্রকাশ

দেবজ্যোতির নতুন মিউজিক ভিডিও প্রকাশ

দেবজ্যোতির নতুন মিউজিক ভিডিও প্রকাশ

মডেলিংয়ের পর্দা পেরিয়ে এবার মিউজিক ভিডিওতে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন তরুণ মডেল দেবজ্যোতি। ফ্যাশন মডেলিং ও বাংলা চলচ্চিত্রে কাজের পর নতুন এই গানের ভিডিওতে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘ভয়েজ অফ নারগিস’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে দেবজ্যোতি অভিনীত নতুন মিউজিক ভিডিও। প্রকাশের পর থেকেই গান ও ভিডিওটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

গানটির কথা লিখেছেন কাজল শেখ। সংগীতায়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লেনীন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নারগিস এ খানম। পুরো মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

নতুন এই কাজ প্রসঙ্গে উচ্ছ্বসিত দেবজ্যোতি বলেন, “দারুণ একটি গানের কাজ করেছি। বিশেষ করে গানটির শিল্পী নারগিস এ খানম আপু দুর্দান্ত গেয়েছেন। আর মিউজিক ভিডিওটি সৌমিত্র ঘোষ ইমন ভাই অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন। আশা করি, গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”

মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করে নিজের ক্যারিয়ারকে আরো বিস্তৃত করছেন দেবজ্যোতি। নতুন এই মিউজিক ভিডিওতেও তার উপস্থিতি দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটিই দেখার অপেক্ষা।