রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় মহাসড়ক পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ভালুকায় মহাসড়ক পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ভালুকায় মহাসড়ক পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সামছুর রহমান (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামছুর রহমান ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। পরে পেছন থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাড়ি উপজেলার বনগাঁয় গ্রামে । 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আশিকুর রহমান শ্রাবন