সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে সিভিল সার্জনের নিয়োগ বাতিলের দাবিতে অবরোধ

ফরিদপুরে সিভিল সার্জনের নিয়োগ বাতিলের দাবিতে অবরোধ

ফরিদপুরে সিভিল সার্জনের নিয়োগ বাতিলের দাবিতে অবরোধ

ফরিদপুরের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহীর নিয়োগের প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন সচেতন ছাত্র সমাজ।
রোববার
(১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা  এ সময় 
ডা. মনজুর-এ-এলাহীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাঁর নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে ছাত্রদলের রাজেন্দ্র কলেজ শাখার সাবেক সভাপতি খাইরুল ইসলাম রোমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী রিয়াজ বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদের দোসর’ হওয়া সত্ত্বেও ডা. এস এম মনজুর-এ-এলাহীকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এ নিয়োগ বাতিল না হলে বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

 


বিপুল চন্দ 

জেলা প্রতিনিধি: ফরিদপুর