বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থাইল্যান্ড-কম্বোডিয়া নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত: দাবি ট্রাম্পের

থাইল্যান্ড-কম্বোডিয়া নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত: দাবি ট্রাম্পের

থাইল্যান্ড-কম্বোডিয়া নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত: দাবি ট্রাম্পের

থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত করেনি। এই ঘোষণাটি এসেছে দুই দেশের সীমান্তে পাঁচ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে, যেখানে অন্তত ২০ জন নিহত এবং উভয়পক্ষের প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, ‘তারা আজ সন্ধ্যা থেকে সব ধরনের গুলিবর্ষণ বন্ধ করতে এবং মূল শান্তিচুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতায় চুক্তিটি হয়েছিল।’

যদিও ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করেছেন, থাইল্যান্ড বা কম্বোডিয়া কেউই তা সরকারি ভাবে নিশ্চিত করেনি। এর আগে থাই প্রধানমন্ত্রী অনুতিন জানান, তিনি ট্রাম্পকে বলেছেন যে সংঘর্ষ বন্ধের দায়িত্ব কম্বোডিয়ার।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এই ঘোষণার মাধ্যমে নিজেকে আবারও বৈশ্বিক ‘শান্তিদূত’ হিসেবে উপস্থাপন করতে চাইছেন। প্রতিবেদনের ভাষায়, তিনি প্রায়ই দাবি করেন- তিনি ‘আটটি যুদ্ধ সমাধান করেছেন’ এবং শান্তি স্থাপনে নিজের ভূমিকা তুলে ধরতে আগ্রহী।