বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসমান হাদিকে নিয়ে যা বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ওসমান হাদিকে নিয়ে যা বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ওসমান হাদিকে নিয়ে যা বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এমন পরিস্থিতিতে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত রাতে একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানায় বিসিবি।

সেখানে লেখা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি শীঘ্রই পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন, সেই কামনা করছে বোর্ড। আমাদের ভাবনা ও প্রার্থনা আপনার সঙ্গে আছে।’

শুক্রবার জুমার নামাজ শেষে বিজয় নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরিফ ওসমান বিন হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সে হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন তিনি।