বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসির সঙ্গে দেখা করলেন বলিউড তারকা শাহরুখ খান

মেসির সঙ্গে দেখা করলেন বলিউড তারকা শাহরুখ খান

মেসির সঙ্গে দেখা করলেন বলিউড তারকা শাহরুখ খান

বহুল আলোচিত গোট ট্যুরের অংশ হিসেবে আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি এখন ভারতে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে তিনি পা রাখেন কলকাতায়। দুপুর নাগাদ শহরটির সল্ট লেক স্টেডিয়ামে মেসির সঙ্গে সাক্ষাৎ করেন বলিউড তারকা শাহরুখ খান, সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আব্রাম খানও।এই সফরে মোট চারটি শহর ঘুরবেন মেসি— কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। এবার তার আগমন স্মরণীয় করে রাখতে ফুটবলপাগল শহর কলকাতায় নির্মাণ করা হয়েছে ৭০ ফুট উঁচু একটি ভাস্কর্য। আজই ভাস্কর্যটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে মেসির অংশ নেওয়ারও কথা রয়েছে।