বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হৃদরোগে আক্রান্ত অস্কার বিদায় জানাচ্ছেন ফুটবলকে

হৃদরোগে আক্রান্ত অস্কার বিদায় জানাচ্ছেন ফুটবলকে

হৃদরোগে আক্রান্ত অস্কার বিদায় জানাচ্ছেন ফুটবলকে

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন চেলসির সাবেক মিডফিল্ডার অস্কার। কিছুদিন আগে সাও পাওলোর অনুশীলন মাঠে ফিটনেস এক্সারসাইজ টেস্ট চলাকালীন হঠাৎ লুটিয়ে পড়ার পর অস্কার অবসরের কথা ভাবছেন বলে শোনা গিয়েছিল। পরে চিকিৎসকরা তার ভ্যাসোভ্যাগাল সিনকোপ ধরা পড়ার কথা জানান। এটি এমন একটি অবস্থা, যেখানে হঠাৎ হৃদস্পন্দন ও রক্তচাপ কমে যায়।চীনের ক্লাব ফুটবলে দীর্ঘ সময় কাটিয়ে ৩৪ বছর বয়সী অস্কার গত ডিসেম্বর শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরেছিলেন। কিন্তু ভয়ংকর অভিজ্ঞতার পর ক্লাবকে নিজের ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা জানিয়েছেন।


সাও পাওলোর ট্রেনিং সেন্টারে ইন্টারভাল টেস্টের সময় এক্সারসাইজ বাইক ব্যবহার করতে গিয়ে অস্কার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সতর্কতামূলক পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তী পরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত হন, এই মিডফিল্ডার ভ্যাসোভ্যাগাল সিনকোপে আক্রান্ত হয়েছেন। এই রোগে হঠাৎ করে হৃদস্পন্দন ও ব্লাড প্রেসার নেমে যায়। ফলে ফুটবলের মতো কঠোর শারীরিক পরিশ্রমের খেলা তার জন্য ঝুঁকিপূর্ণ।

যে কারণে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর অস্কার অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।