সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

ENTERTV


ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তাঁর এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক রেজাউল করিম রেজা নগদা শিমলা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। তিনি চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা সহযোগী ও মোটরসাইকেলচালক মনিরুজ্জামান মুন্নাকেও আটক করা হয়। তিনি উপজেলার গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

পুলিশের দাবি, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। নতুন যোগদান করায় রেজাউল করিমকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তবে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ঘটনাটি নিশ্চিত হয়েছেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

 

          মোঃ আব্দুল্লাহ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি