রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমান শাহর মৃত্যুর পর ১০০ কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছিলো নীলা চৌধুরকে

সালমান শাহর মৃত্যুর পর ১০০ কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছিলো নীলা চৌধুরকে

সালমান শাহর মৃত্যুর পর ১০০ কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছিলো নীলা চৌধুরকে

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। প্রায় তিন দশক পর আবারও নতুন করে আলোচনায় এসেছে এই চিত্রনায়কের মৃত্যু। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ডন গ্রেফতার হওয়ার পর তার পরিবার ও ভক্তরা ফের বিচারের দাবিতে সরব হয়েছেন।

এমন পরিস্থিতিতে লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালমান শাহর মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর পর তাকে দেওয়া কথিত প্রলোভন ও হুমকির বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন। তার অভিযোগ, সালমানের মৃত্যুর পর মামলা নিয়ে আর না বাড়াবাড়ি করার বিনিময়ে তাকে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

লন্ডনের বাঙালি প্রেস ক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নীলা চৌধুরী বলেন, ‘১৯৯৬ সালের সেপ্টেম্বরে সালমান মারা যায়। ওই বছরের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে জাতীয় পার্টির তৎকালীন একজন মন্ত্রী, যিনি আজিজ মোহাম্মদের বন্ধু ছিলেন, আমার বাসায় এসেছিলেন। তার নাম বলতে চাই না। মনে হয় তিনি এখন আর বেঁচে নেই।’

ওই ব্যক্তির দেওয়া প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন, ভাবী আপনাকে ১০০ কোটি টাকা দেওয়া হবে, এসব নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। আপনার বয়স হয়ে যাচ্ছে, এই টাকাগুলো খরচ করেন। আমি তাকে বলেছিলাম, ভাই, আমি ১০০ কোটি টাকা চাই না, আমার ছেলেটাকে এনে দেন।’

নীলা চৌধুরীর দাবি, সালমানের মৃত্যুর পর শুধু অর্থের প্রস্তাবই নয়, বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হয়েছিল। তবে কোনো প্রলোভন বা হুমকিই তাকে ছেলের মৃত্যুর সত্য উদঘাটনের দাবি থেকে সরাতে পারেনি।

এদিকে সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও তার সাবেক স্ত্রী সামিরাকে নিয়েও অভিযোগ তুলেছেন নীলা চৌধুরী। তিনি সামিরাকে মামলার ঘটনায় দায়ী দাবি করে তার বিচার চেয়েছেন।

নীলা চৌধুরী বলেন, ‘সামিরা দোষী। ও খুনি। ওর বিচার চাই। খুনি না হলে ও পালাবে কেন? আমি শুনেছি সামিরা পালিয়ে ভারতে এলাহাবাদ অথবা হায়দরাবাদে গেছে। ভারত থেকে সালমান শাহর এক ভক্ত আমাদের জানিয়েছে, সে নিশ্চিত হয়ে বলেছে সামিরা ভারতে পালিয়ে গেছে।’

তবে সামিরার বিরুদ্ধে করা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা দাবির স্বাধীন সত্যতা সংবাদ সম্মেলনে উপস্থাপিত হয়নি।

সালমান শাহর মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে অভিনেত্রী শাবনূরের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন রয়েছে। সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গেও কথা বলেন নীলা চৌধুরী। তিনি দাবি করেন, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না।