বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট

ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট

ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট


বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য ইংলিশ তরুণ অলরাউন্ডার ইথান ব্রুকসকে দলে নিয়েছে সিলেট টাইটান্স। গতকাল (১২ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ফ্র‍্যাঞ্চাইজিটি৷ বিপিএলের পুরো মৌসুমেই খেলার কথা রয়েছে তার।ইংলিশ ক্রিকেটের সম্ভাবনাময় এক তরুণ হিসেবে ধরা হয় ব্রুকসকে। ভাইটালিটি ব্লাস্টে ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন তিনি। সর্বশেষ এই টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে বেশ আলো কেড়েছেন ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।


প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ এবং লিস্ট ‘এ’ ক্রিকেট ২৮ উইকেট ব্রুকসের। ২৮ টি-টোয়েন্টিতে তরুণ অলরাউন্ডারের শিকার ১৮ উইকেট। ব্যাটিংয়ে সব ফরম্যাট মিলিয়ে দুই হাজারের বেশি রান করেছেন। বিপিএল দিয়েই প্রথমবার ফ্র‍্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন ইংলিশ এই তরুণ।

এদিকে, পারিবারিক কারণে বিপিএলের আগে দেশের বাইরে যেতে হয়েছে সৌম্য সরকারকে। গুঞ্জন আছে, বিপিএলের শুরুর কয়েকটি ম্যাচ মিস করতে পারেন তিনি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিল সৌম্যর দল নোয়াখালী এক্সপ্রেস। এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌম্যকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছে দলটি।