বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভার অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিজয় দিবসকে কেন্দ্র করে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ঢাকা–আরিচা মহাসড়কে থাকবে বাড়তি নজরদারি। যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ। 

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব তথ্য জানান পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামসহ সাভার ও আশুলিয়া থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার থেকে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচলের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। দিবসটি উপলক্ষে চার হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং ফ্যাসিস্টরা যেন স্মৃতিসৌধে আসতে না পারেন সে ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে। এমুহূর্তে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো শঙ্কা নেই।