ঈশিতা ২২ আগস্ট ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম রুমানা রশিদ ঈশিতা। তার পিতার নাম রশিদ আহমদ খান ও মাতার নাম জাহানারা রশিদ। তার একমাত্র ভাই রাজীব রশিদ আমেরিকা প্রবাসী, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।
তিনি হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ২০০৪ সালে স্নাতক এবং পরে বিবিএ সম্পন্ন করেন।
বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক আয়োজন‘নতুন কুঁড়ি’তে চ্যাম্পিয়ন হওয়া শিশুশিল্পী তিনি। ওই সময়েই তারকাখ্যাতি পান। বড় হয়েও জনপ্রিয়তা ধরে রাখেন এই তারকা।
এরপর তিনি অভিনেত্রী ও মডেল হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি নিতে নৃত্য এবং গান করেন।
ঈশিতার প্রথম অভিনীত নাটক ছিল ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদীনের পরিচালনায় ‘দু’জনে’। এই নাটকে তিনি আফজাল হোসেন ও শান্ত ইসলামের মেয়ের চরিত্রে অভিনয় করেন। এরপর বড় হয়ে শহীদুল হক খানের ‘তিথি’ নাটকের তিথি চরিত্রের মধ্যদিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন তিনি।
ঈশিতার কর্মজীবন বেশ সমৃদ্ধ। অভিনয়, নৃত্যশিল্পী, গায়িকা, লেখিকা সকলগুনে গুনান্বিতা ঈশিতা। শিশু বয়স থেকে শুরু করে এখনও তার জনপ্রিয়তা অটুট রয়েছে। এছাড়া চাকরি করেন চ্যানেল আইয়ে।
২০০৩ সালে প্রকৌশলী আরিফ দৌলাকে বিয়ে করেন, এই দম্পতীর একমাত্র সন্তান যাভির দৌলা।
ঈশিতা বর্তমানে চ্যানেল আইয়ে চাকরি করছেন (আগস্ট, ২০১৩)। চ্যানেল আই সেরা নাচিয়ে, লাক্স-চ্যানেল আই সুপারস্টার সহ কয়েকটি রিয়েলিটি শো এর স্ক্রিপ্ট লিখেছেন ঈশিতা।
প্রিয় অভিনেত্রী ঈশিতার জন্মদিনে রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।
তার আগামী দিনগুলো হোক আরও সাফল্য ও আলোয় ভরপুর।