সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সংগীত জগতের এক উজ্জ্বল তারকা, একাধারে কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীনে'র শুভ জন্মদিন

আজ সংগীত জগতের এক উজ্জ্বল তারকা, একাধারে কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীনে'র শুভ জন্মদিন

আজ সংগীত জগতের এক উজ্জ্বল তারকা, একাধারে কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীনে'র শুভ জন্মদিন

ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই সংগীত তারকা ১৯৬৫ সালের ২৩ আগস্ট নীলফামারী জেলার সৈয়দপুরে জন্মগ্রহণ করেন। বাবা সংগীত ব্যক্তিত্ব মনসুর সরকারের কাছেই তার গানের হাতেখড়ি। আধুনিক গানের বাইরে রবীন্দ্র-নজরুল, লালন, পল্লী, ভাওয়াইয়া গানেও দখল রয়েছে। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ৫০টি একক এবং দুইশর বেশি মিশ্র অ্যালবামে গান করেছেন শ্রোতাপ্রিয় এ গায়িকা।
মাত্র ৫ বছর বয়সে সঙ্গীতে সম্পৃক্ততা তাঁর। শিশু বয়সেই স্থানীয়, আঞ্চলিক, জাতীয় অনুষ্ঠান এবং রেডিও-টিভিতে গান করে খ্যাতি পান। পেয়েছেন জাতীয় শিশুশিল্পী পুরস্কার (১৯৭৬, ৭৭, ৭৮ এবং ৭৯)।

জাতীয় পর্যায়ের শিল্পী হিসেবে আজকের অবস্থান অর্জনে বেবী নাজনীন অতিবাহিত করেছেন তাঁর সঙ্গীত জীবনের প্রায় ৪০ বছর।
কণ্ঠ জাদুতে অনেকেরই হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভিন্ন রকম গায়কী আর সুরের মায়াজালে এদেশের সংগীতাঙ্গনে বিচরণ করছেন চার দশক ধরে। ভালোবেসে সবাই তাকে ব্ল্যাক ডায়মন্ড বলেই ডাকে।

তার একমাত্র পুত্র মহারাজ অমিতাভ সাঈদ আমেরিকার নিউজার্সির রাটগার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা অবস্থায় আছেন। বর্তমানে বেবী নাজনীন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে দীর্ঘদিন ধরেই আছে বেবী নাজনীনের ছোট বোন সংগীত শিল্পী লিনি সাবরিন।
নিজের অ্যালবামে এ শিল্পী প্রায়ই একটা দুটো গান লিখে থাকেন এবং সুরারোপও করেন। বেবী নাজনীন সংগীত মাধ্যম হিসেবে সবচেয়ে বেশী প্রাধান্য দেন অডিও এবং মঞ্চকে। উল্লেখ্য, বেবী নাজনীন শুধু একজন আধুনিক গানেরই শিল্পী নন। 

তিনি একই সঙ্গে বিচরণ করেন সংগীতের সকল ধারায়। ক্লাসিক্যাল থেকে রবীন্দ্র, নজরুল, ফোক, আঞ্চলিক সব রকম গানেরই রেকর্ড রয়েছে তার। আধুনিক গানের ৪৯টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এ গায়িকার। বাংলাদেশে আর কোন গায়িকার এই সংখ্যক আধুনিক গানের অ্যালবাম নেই। এর বাইরে ফোক এবং আঞ্চলিক গানের অ্যালবামও রয়েছে একাধিক। অডিও বাজারে তাঁর ৪২টি এককসহ এবং দেড় শতাধিক মিক্সড অডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে। চলচ্চিত্র মাধ্যমেও গেয়েছেন হাজারেরও বেশী গান।

কবিতা লিখতে ভালবাসেন তিনি। 'সে', 'ঠোঁটে ভালবাসা' এবং 'প্রিয়মুখ' শিরোনামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর।
তিনি অর্জন করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশের সেরা গায়িকা হিসেবে বেবী নাজনীন ২০০৩ সালে সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া বাচসাস এবং সিজেএফবি পুরস্কার পেয়েছেন বহুবার।
বেবী নাজনীনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন।