সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে পাঁচ প্রার্থীকে ঘিরে জনমনে আলোচনা

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে পাঁচ প্রার্থীকে ঘিরে জনমনে আলোচনা

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে পাঁচ প্রার্থীকে ঘিরে জনমনে আলোচনা

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে পৌরবাসীর মধ্যে শুরু হয়েছে আলোচনা। এবার মেয়র পদে পাঁচ প্রার্থীর নাম ঘিরে চলছে নানা হিসাব-নিকাশ।

আলোচনায় থাকা প্রার্থীরা হলেন ,মাহমুদুল হাসান, হাজী ইসরাইল মিঞা, শফিকুল আলম শিপলু, অধ্যক্ষ আজিজুল হক ও মাওলানা কে এম নাজিউদ্দিন।

কিশোরগঞ্জ পৌরবাসীর প্রত্যাশা, শুধু প্রতিশ্রুতি নয়, যিনি বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা, রাস্তাঘাট, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তিনিই যেন পান পৌরবাসীর আস্থা।

পৌরবাসীর কাছে এখন বড় প্রশ্ন,এই পাঁচ প্রার্থীর মধ্যে কে হতে পারেন কিশোরগঞ্জ পৌরসভার যোগ্য মেয়র ও অভিভাবক? কে পারবেন পৌরবাসীর স্বপ্ন ও প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে?

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ততই স্পষ্ট হবে ভোটারদের পছন্দ ও সমর্থনের চিত্র। তবে শেষ পর্যন্ত কিশোরগঞ্জ পৌরসভার নেতৃত্ব কার হাতে যাবে, সেটিই এখন দেখার বিষয়। 

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।