শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় আগুনে বসতঘর পুড়ে ছাই ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা গলাচিপা প্রতিনিধি

গলাচিপায় আগুনে বসতঘর পুড়ে ছাই ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা গলাচিপা প্রতিনিধি

গলাচিপায় আগুনে বসতঘর পুড়ে ছাই ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা   গলাচিপা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় আগুনে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, আব্দুল খালেক বেপারীর বসতঘরটি আগুনের লেলিহান শিখায় জ্বলছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কিছু আসবাবপত্র সরিয়ে নেওয়া সম্ভব হলেও ঘরটি রক্ষা করা যায়নি।

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, বসতঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মোঃ রাকিবুল হাসান
গলাচিপা,পটুয়াখালী।