বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

আসন্ন ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন প্রধানের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ভ্যান, অটো, ইজিবাইক চালক ও কুলি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১২ টায় ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি কারিগরি কলেজ 
সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার ভ্যান, অটো ও ইজিবাইক চালক এবং কুলি শ্রমিকরা অংশ নেন।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন প্রধান উপস্থিত শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত ও এলাকার উন্নয়নে প্রার্থীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সময় উপস্থিত শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রত্যাশার কথাও তুলে ধরা হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন প্রধান বলেন, নির্বাচিত হলে পালশা ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম,প্রচার সম্পাদক জহুরুল ইসলাম। স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শামসুল  ইসলাম সহ পুরাইল ডুগডুগি হাট বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল বারী সহ মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 


মো: রাফছানজানী শুভ 
ঘোড়াঘাট, দিনাজপুর।