রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দার ইউএনও আখতার জাহান সাথী পদোন্নতি পেয়ে এডিসি

মান্দার ইউএনও আখতার জাহান সাথী পদোন্নতি পেয়ে এডিসি

মান্দার ইউএনও আখতার জাহান সাথী পদোন্নতি পেয়ে এডিসি

এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আখতার জাহান সাথী পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন পেয়েছেন। তাঁকে রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার ২৩ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে তাঁকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে বদলি/পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে আখতার জাহান সাথী প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা, শিক্ষা, কৃষি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

পদোন্নতি পেয়ে নতুন দায়িত্ব পাওয়ায় মান্দার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।