রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

র‍্যাবের অভিযানে রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার: আটক ১

র‍্যাবের অভিযানে রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার: আটক ১

র‍্যাবের অভিযানে রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার: আটক ১

মীর কাশেম আজাদ, কক্সবাজার 


কক্সবাজার রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‍্যাব-১৫ । এসময় বেলাল উদ্দিন (২২) নামের এক যুবককে আটক করেছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক বেলাল উদ্দিন একই এলাকার দানু মিয়ার ছেলে।
​র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে খুনিয়াপালংয়ের সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় বেলাল উদ্দিনকে আটকের পর তার দেখানো স্থানে পলিথিনে মোড়ানো ১০০টি বক্সে থাকা মোট ২০ হাজার পিস বিদেশি ‘মন্ড’ (Mond) ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব সিগারেট সংগ্রহ করে আসছিল এবং পরবর্তীতে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় তা বিক্রি করত।
​সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ করে তাকে উদ্ধারকৃত মালামালসহ রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।