শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কালীগঞ্জে মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কালীগঞ্জে মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কালীগঞ্জে মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

কালীগঞ্জ (কালীগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।

তিনি বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের প্রধান উদ্দেশ্য হলো সাবির্ক উন্নয়ন। দেশকে সবুজ ও পরিবেশ রক্ষা করা। মাছ অবমুক্ত ও বৃক্ষরোপন একটি জাতীয় কর্মসূচি।আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর একটি কর্মসূচি প্রধান মন্ত্রী ঘোষনা করেছেন।এই কর্মসূচির অংশ হিসাবে আমরা কালীগঞ্জ উপজেলা, পৌরসভা ও জাংগালিয়া ইউনিয়নের যৌথ উদ্যোগে মাছ অবমুক্ত, বৃক্ষরোপন ও  বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলজ সম্পদ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে দলীয় কর্মসূচিকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য ফজলুল হক আকন্দ, সাবেক চেয়ারম্যান আ.ক.ম মোফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহম্মেদ নুহু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন।

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

তৈয়বুর রহমান কালীগঞ্জ, গাজীপুর