রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

পঞ্চগড়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

ENTER TV


পঞ্চগড়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ থেকে পঞ্চগড়ে ২০১৩ সালে দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১০ বছর যাবৎ পলাতক আসামী সাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের গোটাপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা সাইদুলের বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ আগষ্ট পঞ্চগড়ে নারী ও শিশু নির্যাতন  দমন আইনে ধর্ষণ মামলা হবার পর জামিন নিয়ে তিনি ২০১৬ সাল থেকে পলাতক হন। ২০২২ সালের ২৩ আগষ্ট তার অনুপস্থিতে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যতণ দমন ট্রাইবুনাল তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড, সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।

আসামীকে জিজ্ঞসাবাদের বরাতে ওসি আরও বলেন, পেশায় রাজমিস্ত্রী সাইদুল ২০১৬ সাল থেকে ১০ বছর ভারতের কেরালায় পালিয়ে ছিলেন। বাড়ি আসার পর গতকাল দিবাগত গভীর রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামিউর রহমানের নেতৃত্বে তাকে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়ছে বলেওজানান ওসি।

 

মোঃ মুকুল হক 

জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ