আইএলটি-২০তে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল দুবাই ক্যাপিটালস। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছেন তারা। উইকেটের দেখা পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আবুধাবি নাইট রাইডার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় দুবাই। এরপর শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্স মিলে গড়েন ১১৬ রানের জুটি। ২৯ রান আসে কক্সের ব্যাট থেকে।
এরপর ঝড় তোলেন রভম্যান পাওয়েল। অন্যপ্রান্তে সেঞ্চুরির খুব কাছে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে শায়ানের। ৫৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৯৯ রান করেন তিনি। ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন পাওয়েল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস।
