শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুকুরে মিলল নিখোঁজ দুই শিশুর মরদেহ

পুকুরে মিলল নিখোঁজ দুই শিশুর মরদেহ

ENTER TV


পুকুরে মিলল নিখোঁজ দুই শিশুর মরদেহ

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ইলিমবাড়ি এলাকায় স্থানীয় আবুল হোসেনের পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলো ৯ বছর বয়সী মো. জুনাইদ ও ৮ বছর বয়সী মো. ইউসুফ। জুনাইদ বিক্রমপুর জেলার বাসিন্দা মো. মামুনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র।
স্বজনেরা জানান, দুই শিশু তাদের মা-বাবার সঙ্গে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ইলিমবাড়ি এলাকায় বসবাস করত। মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না।
বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আবুল হোসেনের পুকুরপাড়ে দুই শিশুর জুতা পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পরে ডুবুরি দল পুকুরে অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, দুই শিশু সকালে নিখোঁজ হয়েছিল। বিকেলে পুকুরপাড়ে তাদের জুতা পাওয়া গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল অভিযান চালিয়ে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি