রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের গান ‘প্রিয় কবিতা’

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের গান ‘প্রিয় কবিতা’

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের গান ‘প্রিয় কবিতা’

নিয়মিত নতুন গান প্রকাশ করে শ্রোতাদের মাঝে নিজের অবস্থান তৈরি করছেন সংগীতশিল্পী তামিম ইসলাম। সম্প্রতি বেশ কয়েকটি দ্বৈত গান গেয়ে আলোচনায় এসেছেন তিনি। এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী অবন্তী সিঁথির সঙ্গে জুটি বেঁধে প্রকাশ করলেন নতুন গান ‘প্রিয় কবিতা’।

গত কয়েক বছরে নিয়মিত গান প্রকাশ করছেন তামিম। এরই মধ্যে কণ্ঠশিল্পী কনার সঙ্গে ‘ঠোঁটপেন্সিল’, নিশ্চুপ বৃষ্টির সঙ্গে ‘ঘুম ঘুম চোখ’, নদীর সঙ্গে ‘মিশে আছি দুজনেই’ এবং আতিয়া আনিসার সঙ্গে ‘অবহেলা’ গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তিনি।

এবার অবন্তী সিঁথির সঙ্গে প্রকাশিত হলো তার নতুন দ্বৈত গান ‘প্রিয় কবিতা’। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন তামিম ইসলাম নিজেই। গানটি শোনা যাচ্ছে তার নিজস্ব ‘তামিম ইসলাম’ ইউটিউব চ্যানেলে।

নতুন গান প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, “আমার প্রকাশিত গানগুলোর জন্য শ্রোতাদের প্রচুর ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি। এবার গাইলাম অবন্তী সিঁথি আপুর সঙ্গে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সিঁথি আপুর চমৎকার গায়কী মিলিয়ে আশা করি গানটি সবার পছন্দ হবে।”

ছায়ানট থেকে নজরুল সংগীতের কোর্স সম্পন্ন করেছেন তামিম। সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, নিয়মিত গান করে যেতে চান। তার নিজস্ব একটি স্টুডিওও রয়েছে।

তামিমের ভাষ্য অনুযায়ী, নিজের সুরে এ পর্যন্ত প্রায় ৪০টি গান করেছেন তিনি। সব মিলিয়ে তার প্রকাশিত গানের সংখ্যা ৭০টির কাছাকাছি। সংগীতে নিজের অবস্থান আরও শক্ত করার পাশাপাশি প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন এই শিল্পী। সেই লক্ষ্যে বর্তমানে ছায়ানটে উচ্চাঙ্গ সংগীতের কোর্সেও ভর্তি হয়েছেন তিনি।

 


বিনোদন প্রতিবেদক

মোহিত লাল সাহা