শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও লিফলেট বিতরণ

পিরোজপুরে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও লিফলেট বিতরণ

ENTER TV


পিরোজপুরে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও লিফলেট বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মশা নিধন অভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় এ কর্মসূচির আয়োজন করে জেলা পরিষদ প্রশাসক।

​কর্মসূচিতে উপস্থিত থেকে ফগার মেশিন দিয়ে নিজ হাতে মশা নিধন স্প্রে ছিটান এবং সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

​এ সময় জেলা পরিষদ প্রশাসক বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাসটার্মিনালসহ যেসব স্থানে সাধারণ মানুষের সমাগম বেশি এবং ডেঙ্গু মশার বংশবিস্তারের ঝুঁকি রয়েছে, সেসব স্থানে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। তবে কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।"

​কর্মসূচিতে জেলা তাঁতী দলের সভাপতি মোঃআলী শেখ সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বাস ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসটার্মিনালের ডাব বা ডাবের খোসা, টায়ার ও জমে থাকা পানি যাতে এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হতে না পারে, সে বিষয়ে পরিবহন শ্রমিকদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

 

মোঃ শাহিন ফকির
​পিরোজপুর জেলা প্রতিনিধি