বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আকাশে ওড়ার পরই ইঞ্জিনে আগুন, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ

আকাশে ওড়ার পরই ইঞ্জিনে আগুন, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ

আকাশে ওড়ার পরই ইঞ্জিনে আগুন, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ


যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। টোকিওগামী এই বিমানটি পরে নিরাপদে একই বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে।

 
বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, উড্ডয়নের পরপরই বিমানের বাম ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ইঞ্জিনের কভারের একটি অংশ আলাদা হয়ে আগুন ধরে যায়।
 
ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, উড্ডয়নের কিছু সময়ের মধ্যে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানে ২৭৫ যাত্রী ও ১৫ জন ক্রু ছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।