শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজের বাড়িতে আগুন যুবকের কারাদণ্ড

নিজের বাড়িতে আগুন যুবকের কারাদণ্ড

নিজের বাড়িতে আগুন যুবকের কারাদণ্ড

বাড়িতে আগুন দেওয়ার অভিযোগটি করেছিলেন নিজের মা। সেই অভিযোগের সূত্র ধরে ঘটনাস্থলে যায় প্রশাসন। পরে নেশাগ্রস্ত অবস্থায় অগ্নিসংযোগের অভিযোগে মাছুম শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকায় এ বিচারিক কার্যক্রম পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার জানান, মাছুম শেখ নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ ওঠে। পরে তার মা বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। অভিযোগের পর ঘটনাটি যাচাই করতে সেখানে অভিযান পরিচালনা করে প্রশাসন।

অভিযানের পর মাছুম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করা হয়। ওই মামলায় শুনানি শেষে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার।

দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে। তার ঠিকানা বালুয়াভিটা, পোস্ট ও ইউনিয়ন জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।

 

 

তৈয়বুর রহমান

কালীগঞ্জ গাজীপুর