বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের দল ঢাকা ক্যাপিটালসের 'মেন্টর' হিসেবে কাজ করার জন্য রোববার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে ঢাকায় পা রেখেছেন। দেখা গেছে, বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসা ব্যাক্তিদের সঙ্গে হাসিমুখে হাত মিলিয়েছেন, নিয়েছেন খোজ খবর।
পাকিস্তানের কিংবদন্তি এই পেসারের পরিচয় নতুন করে দেবার কিছু নেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে। যখন ২২ গজে বল হাতে হাজির হয়েছেন, বুকে কাপন ধরিয়েছেন বাঘা বাঘা সব ব্যাটারদের। বাংলাদেশে এসেও খেলেছেন একাধিক ম্যাচ। তবে এবার এই কিংবদন্তি হাজির একেবারে ভিন্ন এক পরিচয়ে।
৫০ বছর বয়সী এই কিংবদন্তি ফাস্ট বোলার খেলোয়াড়ি জীবন শেষে এবার নতুন ভূমিকায় এলেন। তিনি সামাজিক মাধ্যমে নিজেই ঢাকায় আসার খবর জানিয়েছিলেন। সামাজিক মাধ্যমে শোয়েব আখতার লিখেছিলেন, ‘ঢাকা- আমি আসছি অনেক দিন পর।’
