রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারে দাঁড়িয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকার গেন্ডা সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি আরমান আলী।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

পুলিশ জানায়, বাসটি সাভার থেকে আউকপাড়ায় ‘টেন সু’ নামের একটি জুতার কারখানার শ্রমিক পরিবহনের কাজে নিয়োজিত ছিল। ঘটনার সময় বাসটির মালিক কিংবা চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ঘটনার পর সাভার মডেল থানা, সাভার হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা এই আগুনের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।