সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা ও সুশাসনে আইনমন্ত্রীর দিকনির্দেশনা

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা ও সুশাসনে আইনমন্ত্রীর দিকনির্দেশনা

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা ও সুশাসনে আইনমন্ত্রীর দিকনির্দেশনা

সাতক্ষীরার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি।
সভায় আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকায় লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাব-রেজিস্ট্রি বিভাগ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যায়। এ ধরনের অনিয়ম বন্ধ করতেই প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে।
তিনি আরও বলেন, লটারি পদ্ধতি চালু হলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং সাব-রেজিস্ট্রি অফিসে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বাক্‌স্বাধীনতা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মতপ্রকাশ, বাক্‌স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হলুদ সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
সাইবার আইন-২০২৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও বাক্‌স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য উপকমিটিতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে সংশোধনী নিয়ে জনপরামর্শের প্রক্রিয়াও শুরু হয়েছে।
রাজনৈতিক দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অতীতে বিচার বিভাগের নানা সমস্যার কারণে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এখন বিচারব্যবস্থা মেরামতের কাজ করছে। এ কাজে কিছুটা সময় লাগবে। তিনি এ বিষয়ে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আস্থা কামনা করেন।
সভায় সাতক্ষীরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং জনসাধারণের সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।
এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সমন্বয় সভায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, রহমাতুল্লাহ পলাশ, আবু জাহিদ ডাবলু, আলহাজ্ব আব্দুর রউফ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, ড. মনিরুজ্জামান, এমপি ইজ্জত উল্লাহ, এমপি রবিউল বাশারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

আবু জাফর

 সাতক্ষীরা প্রতিনিধি