বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইপিএল নিলামের আগে বাদ দেওয়া হলো ৯ ক্রিকেটারকে

আইপিএল নিলামের আগে বাদ দেওয়া হলো ৯ ক্রিকেটারকে

আইপিএল নিলামের আগে বাদ দেওয়া হলো ৯ ক্রিকেটারকে


আর মাত্র একদিন পরই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মিনি নিলাম। তার আগে কপাল পুড়লো ৯ ক্রিকেটারের।২০২৬ আসরের আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছিল এক হাজারের বেশি ক্রিকেটার। সেখান থেকে বাছাই করে গত সপ্তাহে ৩৫০ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। পরে আরও ৯ জনকে যুক্ত করলে মোট সংখ্যা দাঁড়ায় ৩৫৯ জনে। তবে শনিবার (১৩ ডিসেম্বর) হঠাৎ করেই ওই তালিকা থেকে ৯ ক্রিকেটারের নাম সরিয়ে নেয়া হয়।

 
বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে ৬ জন ভারতীয় ও ৩ জন বিদেশি। ভারতীয়দের মধ্যে ছিলেন মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং। বিদেশিদের মধ্যে একজন মালয়েশিয়ার বীরান্দিপ সিং। তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। অন্য দুই বিদেশি দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।