সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’-এ পরীমনি

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’-এ পরীমনি

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’-এ পরীমনি


নতুন ওয়েব ফিকশনের শুটিং শুরু করলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। ‘সেপারেশন’ নামের এই ওয়েব ফিকশনটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় বর্তমানে চলছে ‘সেপারেশন’র শুটিং। রোববার (১৩ সেপ্টেম্বর) শুটিংয়ের একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লিখে ফিকশনটির নাম ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমনির এটি দ্বিতীয় কাজ। এর আগে এই নির্মাতার ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছিলেন পরীমনি। এবার ওয়েব ফিকশনে নতুন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
.

‘সেপারেশন’সিনেমায় পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের জুটি নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। তবে ফিকশনটির গল্প বা তাদের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশেষ চরিত্রে নিরবের উপস্থিতিও নতুন এই কাজকে ঘিরে কৌতূহল বাড়িয়েছে।

আইসক্রিন প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘সেপারেশন’। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে চলছে ওয়েব ফিকশনটির শুটিং।

নতুন এই কাজ নিয়ে পরীমনির ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, ‘সেপারেশন’-এ পরীমনিকে কেমন চরিত্রে দেখা যায় এবং ইমতিয়াজ বর্ষণের সঙ্গে তার নতুন জুটি দর্শকদের কতটা টানে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা