সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যরাতে ক্যাটরিনার বাসায় রণবীর

মধ্যরাতে ক্যাটরিনার বাসায় রণবীর

মধ্যরাতে ক্যাটরিনার বাসায় রণবীর

বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প নতুন করে আলোচনায় এসেছে। একসময় নিজেদের সম্পর্ক আড়ালে রাখতে সংবাদকর্মীদের নজর এড়িয়ে চলতেন এই জনপ্রিয় জুটি। সম্প্রতি ভারতীয় এক সাবেক সাংবাদিক দাবি করেছেন, ক্যাটরিনার সঙ্গে গোপনে দেখা করার দৃশ্য ধারণ করায় সময় তাদের ওপর চটে গিয়ে ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম কেড়ে নিয়েছিলেন রণবীর। 


ওই সাংবাদিক জানান, রণবীর-ক্যাটরিনার প্রেমের সম্পর্কের শুরুর দিকের ঘটনা এটি। সংবাদকর্মীরা খবর পেয়ে আগে থেকেই সেখানে লুকিয়ে ছিলেন। ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই ক্যামেরা চালু করা হলে রণবীর চতুরতার সঙ্গে কেটে পড়েন।

সেই সাংবাদিক বলেন, যখন রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের প্রেমের খবর কেউ জানত না তখন একদিন খবর পাই রণবীর ক্যাটরিনার বাড়িতে এসেছেন। রাত একটা বেজে ত্রিশ মিনিট রণবীর বের হবেন। তাই আমরা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ক্যাটরিনার বাড়ির নিচে গিয়ে লুকিয়ে ছিলাম। রণবীর যখন বেরিয়ে এলেন তখন বুঝতে পেরেছিলেন আমরা সেখানে রয়েছি। ক্যাপ দিয়ে মুখ আড়াল করে গাড়িতে উঠে চলে যান।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা