রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিলিতে নার্সিং হোমে আগুন প্রাণ গেল ১৬ বৃদ্ধের

চিলিতে নার্সিং হোমে আগুন প্রাণ গেল ১৬ বৃদ্ধের

চিলিতে নার্সিং হোমে আগুন প্রাণ গেল ১৬ বৃদ্ধের

চিলির দক্ষিণাঞ্চলে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আলজাজিরার।

শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে আরাউকানিয়া অঞ্চলের পিত্রুফকেন শহরের একতলা ওই বৃদ্ধনিবাসে আগুন লাগে। রাজধানী সান্তিয়াগো থেকে শহরটি প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শনিবার ভোরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় ভবনটিতে মোট ২৬ জন বয়স্ক মানুষ ছিলেন। তাদের মধ্যে ১০ জন প্রাণে বেঁচে যান এবং তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে রাতের অন্ধকারে ভবনটিকে আগুনে জ্বলতে দেখা যায়। দমকলকর্মীরা পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বেসরকারি বৃদ্ধনিবাসটির বিরুদ্ধে আগে থেকেই নিয়ম না মেনে পরিচালনার অভিযোগ ছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘটনাও রয়েছে।

পিত্রুফকেনের মেয়র জ্যাকলিন রোমেরো বলেন, গত ফেব্রুয়ারিতে পৌরসভা থেকে প্রতিষ্ঠানটি পরিদর্শনের জন্য বিশেষভাবে চিঠি পাঠানো হয়েছিল। কারণ, সেটি নির্ধারিত স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি মেনে চলছিল না এবং এর বিরুদ্ধে স্যানিটারি বিধি লঙ্ঘনের প্রশাসনিক কার্যক্রম চলছিল।

শনিবারও দমকলকর্মীরা ঘটনাস্থলে পড়ে থাকা ধ্বংসাবশেষ ও ধসে পড়া ঢেউটিনের ছাদ সরানোর কাজ করেন। পুলিশও এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখে।

আগুনের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় কৌঁসুলি জর্জ গ্রানাডা জানিয়েছেন, আগুন কীভাবে শুরু হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে ঘটনাস্থল পরীক্ষা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা হোসে ব্রাভো জানান, বৃদ্ধনিবাসটির বিরুদ্ধে ২০১৯ সাল থেকেই নিয়ম না মানার অভিযোগে প্রশাসনিক ব্যবস্থা ও জরিমানা হয়ে আসছিল। তিনি প্রতিষ্ঠানটিকে বিধিবহির্ভূতভাবে পরিচালিত একটি স্থাপনা হিসেবে বর্ণনা করেন।

এদিকে, চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত নিহতদের মৃত্যুর কারণ ও পরিস্থিতি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দেশটির সব নার্সিং হোমের নিরাপত্তা পরিস্থিতি জরুরি ভিত্তিতে পর্যালোচনা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পরিবর্তন চিহ্নিত করার নির্দেশ দেওয়ার কথা জানান।

চিলিতে এই অগ্নিকাণ্ডের মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে হোটেল আল্টো নেভাদোসেও আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে মৌসুম-পূর্ব প্রশিক্ষণ ক্যাম্পে থাকা ফিস মাস্টার্স আলপাইন স্কিইং বিশ্বকাপের প্রতিযোগীরা অবস্থান করছিলেন।