রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রিজমানের ঝলকে জয়ে ফিরল আতলেতিকো

গ্রিজমানের ঝলকে জয়ে ফিরল আতলেতিকো

গ্রিজমানের ঝলকে জয়ে ফিরল আতলেতিকো

টানা দুই ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছেন আঁতোয়া গ্রিজমান। ঘরের মাঠে শনিবার রাতে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল। আতলেতিকোর হয়ে প্রথম গোলটি করেন কোকে। আর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি আসে গ্রিজমানের পা থেকে। ভ্যালেন্সিয়ার একমাত্র গোলটি করেন লুকাস বেলত্রান।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে আতলেতিকো। প্রথম মিনিটেই হুগো দুরোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে স্বাগতিকরা। 

১৭ মিনিটে কর্নার থেকে আসা বল গোলকিপার ঠিকমতো সামলাতে না পারায় সুযোগ পেয়ে যান কোকে, তার নিচু শটে এগিয়ে যায় আতলেতিকো। ৩৪ মিনিটে গোল করে ভ্যালেন্সিয়া, তবে পেপেলুর গোলটি ভিএআরের সিদ্ধান্তে অফসাইডে বাতিল হয়।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে ভ্যালেন্সিয়া। ৬৩ মিনিটে দলীয় আক্রমণ থেকে দুর্দান্ত শটে লুকাস বেলত্রান গোল করে ম্যাচে সমতা ফেরান। আতলেতিকোর ওপর চাপ বাড়লেও অভিজ্ঞ গ্রিজমান ম্যাচের নিয়ন্ত্রণ ফেরান। ৭৪ মিনিটে মার্ক পুবিলের লম্বা পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো। এই জয়ে আবারও শিরোপা দৌড়ে ফিরল আতলেতিকো। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে ভ্যালেন্সিয়া।