সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অটোরিকশা চুরি ঠেকাতে পুলিশের বিশেষ উদ্যোগ

অটোরিকশা চুরি ঠেকাতে পুলিশের বিশেষ উদ্যোগ

অটোরিকশা চুরি ঠেকাতে পুলিশের বিশেষ উদ্যোগ

১৩-০৯-২৬ খ্রিস্টাব্দ সকাল ১১.৩০ ঘটিকায় চৌরঙ্গী মোড় ও পরবর্তীতে কোর্ট চত্বরে অটোরিক্সা/ অটোবাইক চালকদের নিয়ে অটোরিক্সা চুরি/ছিনতাই প্রতিরোধে  সচেতনতামূলক আলোচনা করা হয়। সভায় চোরেরা কিভাবে বিভিন্ন কৌশলে অভিনব কায়দায় (Modus Operandii) অটোবাইক চুরি করে এ নিয়ে আলোচনা করা হয়।

অটো চালকদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়। কোন অপরিচিত ব্যক্তি যদি রিজার্ভ ভাড়া নিয়ে যায় তাদের  ছবি ও মোবাইল নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দিতে বলা হয়। একই সাথে রিজার্ভের ভাড়া যাওয়ার তথ্যটি কয়েকজন চালককে জানিয়ে যেতে পরামর্শ প্রদান করা হয়। পরবর্তীতে চুরির ঘটনা ঘটলে উক্ত ছবি ও মোবাইল নাম্বারের সূত্র ধরে পুলিশ যেন সহজে চোরচক্রকে সনাক্ত ও গ্রেপ্তার করতে পারে। পরে তাদের মাঝে চুরি প্রতিরোধে এ সংক্রান্ত পরামর্শ সম্বলিত চিঠি বিতরণ করা হয়। অটো চালকদের চুরি প্রতিরোধে উক্ত পরামর্শমূলক তথ্য অন্যান্যদের মাঝে ছড়িয়ে দিতে বলা হয়। এ সময় মোঃ ফারুক আহমেদ পিপিএম-সেবা
অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী ( নীলফামারী সার্কেল) 
নীলফামারী ও সদর থানার মোবাইল টিমের ইনচার্জ এসআই মনির হোসেন ও সঙ্গে ফোর্স অবস্থিত ছিলেন। নীলফামারী ও জলঢাকা থানার সকল ইউনিয়নে/ বিটে অবস্থিত একাধিক অটো স্ট্যান্ডে বিট অফিসাররা এই জনসচেতনতা মূলক বিট  পুলিশিং সভা করছে। প্রতি সপ্তাহে প্রত্যেক বিটে একাধিক স্থানে অত্র জনসচেতনতা মূলক সভা করা হবে। পরবর্তীতে অন্যান্য থানাতেও একই ভাবে এটি বাস্তবায়ন করা হবে।

 

 

খান মুহাম্মদ রাকিব 
নীলফামারী জেলা প্রতিনিধি