সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম গতিশীল করবো

স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম গতিশীল করবো

স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম গতিশীল করবো

ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া আনন্দের। তবে ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার পর দেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর একথা বলেন তিনি।

 

এই মন্ত্রণালয়ের আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন নতুন দায়িত্ব নেয়া আসিফ নজরুল। আগের উপদেষ্টা যুব ও ক্রীড়া ক্ষেত্রে অনেক সফলতা এনে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

 

সেই ধারাবাহিকতা এগিয়ে নেয়ার চেষ্টা করা হবে বলে আশা প্রকাশ করে বলেন, দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। এছাড়া ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের গতি আনাকে অগ্রাধিকার দেয়া হবে।

 

দেশে চলমান পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছি এটা বলতে পারবো না। তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার স্কোপ থাকলে নেব। আর হচ্ছে ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলোকে কীভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব।