শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় ইট ভর্তি গাড়ি আটকে ইট নামিয়ে রাখার অভিযোগ

ভালুকায় ইট ভর্তি গাড়ি আটকে ইট নামিয়ে রাখার অভিযোগ

ভালুকায় ইট ভর্তি গাড়ি আটকে ইট নামিয়ে রাখার অভিযোগ

​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ইট ভর্তি একটি গাড়ি আটকে রেখে ভেতরে থাকা ইট জোরপূর্বক নামিয়ে রাখার অভিযোগ উঠেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথে ভালুকার ধীতপুর  ইউনিয়নের রান্দিয়া বাজারে  গাড়িটি পৌঁছালে কতিপয় ব্যক্তি এর গতিরোধ করে। পরবর্তীতে চালক ও সহযোগীদের বাধা উপেক্ষা করেই তারা গাড়ি থেকে ইট নামিয়ে রেখে দেয়।

ক্রেতা সোহেল মিয়া জানান, আমি 777 ইট ভাট থেকে এক হাজার ইট ক্রয় করে নিয়ে যাচ্ছিলাম ওই বাজারে আসতেই  বেশ কয়েকজন জাহাঙ্গীর আলমের নির্দেশে প্রায় দুই ঘন্টা  গাড়ী আটকে রাখে, আমরা জানতে চাইলে তারা বলেন জাহাঙ্গীর আলম বললে গাড়ী ছাড়া হবে আমাদের কোন কথা না শোনে গাড়ী থেকে ইট নামিয়ে রেখে দেয়,  এব্যাপারের স্থানীয়দের সাথে কথা বলে ইউপি চেয়ারম্যান কে বিষয়টি অবগত করেছি ।

এ বিষয়ে ইট ভাটার মালিক পক্ষের একজন সেলিম জানান, আমরা ত্রিশাল উপজেলার আরিরাবাড়ি ইউনিয়নে ইট ভাটাটি জাহাঙ্গীর আলমের কাছ থেকে ক্রয় করে আইন মেনে ভাটার কার্যক্রম করে আসছি। গত ৫ আগষ্টের পর থেকে ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের বিএনপি নেতা জাহাঙ্গীর আলম আমাদের কাজে বিভিন্ন ভাবে বাঁধা প্রদান করে আসছে। তারা জানান, আমরা দ্রুতই এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করবো।

এ বিষয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, ইটভাটাটি একসময় তার মালিকানাধীন ছিল। তার দাবি, বিগত সরকারের সময় হুমকি দিয়ে জোরপূর্বক ভাটাটি তার কাছ থেকে লিখে নেওয়া হয়।  এই বিষটি নিয়ে স্থানীয় সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর শরণাপন্ন  হয়েছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন জানান, ওই ইট ভাটার বিষয়ে আমার কাছে অভিযোগ রয়েছে, আমরা তদন্ত করে জানতে পেরেছি ইটভাটাটি নারায়ণগঞ্জের সেলিমসহ কয়েকজন ২৩ সালে জাহাঙ্গীরের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন এতে বর্তমানে জাহাঙ্গীর আলমের কোন সত্যতা নাই।

এ ব্যাপরে  জমির মালিকরা জানান, আগে ভাটা জাহাঙ্গীর আলমের ছিলো সে নিয়মিতভাবে জমির ভাড়া পরিশোধ করতে না পারায় ইটভাটাটি ঢাকার নারায়নঞ্জের মালিকদের নিকট বিক্রি করে দেন। 
বর্তমানে যারা ভাটাটি পরিচালনা করছেন, তারাই জমির ভাড়া পরিশোধ করছেন বলে দাবি করেন জমিদাতারা।
মালিকানা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য থাকায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা সমালোচনা চলছে। এ বিষয়ে স্থানীয় সাংসদ ফখর উদ্দিন আহমেদ এমপি হস্তক্ষেপ কামনা করে 
প্রকৃত মালিকানা ও লেনদেনের বিষয়টি সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে নিশ্চিত করার আহবান জানান স্থানীয়রা।

আশিকুর রহমান শ্রাবন