সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫০ বছরের সেই পুরোনো গাড়ি কেন আজও আগলে রেখেছেন মিঠুন

৫০ বছরের সেই পুরোনো গাড়ি কেন আজও আগলে রেখেছেন মিঠুন

৫০ বছরের সেই পুরোনো গাড়ি কেন আজও আগলে রেখেছেন মিঠুন


মিঠুন চক্রবর্তী। টালিউডের কিংবদন্তী অভিনেতা। শুধু অভিনয় নায়, শূন্য থেকে এ পর্যন্ত নিজের জায়গা তৈরি করার সংগ্রামের গল্পও সমানভাবে আকর্ষণ করে। সেই সংগ্রামী জীবনের এক গুরুত্বপূর্ণ স্মৃতি আজও যত্ন করে আগলে রেখেছেন অভিনেতা। মিঠুনের মুম্বাইয়ের বাড়ির এক্সক্লুসিভ সফরে সেই পুরোনো স্মৃতির কথাই তুলে ধরেছেন তার ছেলে নমশি চক্রবর্তী।

মিমো কটেজের ৪১ বছরের পুরোনো স্মৃতি, পরিবারের ২২টি পোষ্য কুকুরের জন্য সাজানো বাগান এবং বাড়ির ভেতরের নানা গল্পের পাশাপাশি নমশি দেখিয়েছেন তার বাবার অত্যন্ত কাছের একটি জিনিস। বাইরে থেকে দেখলে সেটি বহু বছরের পুরোনো, কিছুটা জীর্ণ একটি হলুদ গাড়ি। তবে চক্রবর্তী পরিবারের কাছে এটি শুধুই পুরোনো একটি গাড়ি নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মুম্বাইয়ে মিঠুনের জীবনের শুরুর দিনের স্মৃতি।

নমশি বলেন, ‘বাবা যখন মুম্বাইয়ে এসেছিলেন, তখন তাঁর মাথার ওপর কোনো নিজস্ব ছাদ ছিল না। থাকার জায়গার অভাবে এই হলুদ ভক্সওয়াগেন বিটলই হয়ে উঠেছিল তাঁর আশ্রয়। প্রায় ১৫ দিনেরও বেশি সময় এই গাড়ির মধ্যেই কেটেছিল তাঁর। সেই সময় গাড়িটিই ছিল তাঁর ঘর, তাঁর থাকার জায়গা।’

সেই কারণেই গাড়িটির সঙ্গে মিঠুনের সম্পর্ক আজও অত্যন্ত আবেগের। নমশি জানান, তাঁর বাবা একসময় নিজেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, এই গাড়িটিও তাঁর সঙ্গে থাকবে। সময়ের সঙ্গে গাড়িটি আর চলার অবস্থায় নেই। এমনকি সহজে সরানোও যায় না। তারপরও সেটিকে পরিত্যক্ত হতে দেননি অভিনেতা।

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা