শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর আগে ওই এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে কয়েকটি হেলিকপ্টার সেখানে গিয়েছিল।লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে বিবিসিকে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্র। এ ঘটনায় একজনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখনো জানা যায়নি।ঘটনাস্থলের ভিডিওতে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলের কাছে একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার উড্ডয়ন করছিল। সেটিই দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) এক্সে জানিয়েছে, হেলিকপ্টারটিতে কতজন ছিলেন এবং এটি কার মালিকানাধীন ছিল, তা এখনো জানা যায়নি।এর আগে এলএএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় একজন ব্যক্তি সেটির বাইরে ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। সিলভারম্যান বলেন, ‘ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।’

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে।বিবিসি বলছে, এর আগে দিনের শুরুতে চ্যাটসওয়ার্থ এলাকায় এসইউভি ও বাসের সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন বলে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস জানিয়েছে। সেই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ওই এলাকায় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার ছিল বলে জানা গেছে।লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘আজ রাতে চ্যাটসওয়ার্থে প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত’। তিনি আরও বলেন, ‘মর্মান্তিক বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা।’