শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নকল সার কীটনাশক তৈরির অভিযোগে সাব ডিলার আটক

নকল সার কীটনাশক তৈরির অভিযোগে সাব ডিলার আটক

নকল সার কীটনাশক তৈরির অভিযোগে সাব ডিলার আটক

সাতক্ষীরার তালায় নকল ও ভেজাল সার-কীটনাশক তৈরি ও বাজারজাতের অভিযোগে মশিয়ার রহমান মোড়ল নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। এ সময় তার বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল কৃষি উপকরণ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তালা উপজেলার তৈতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মশিয়ার রহমান মোড়লের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন জাইন উদ্দিন মোহাম্মদ যিয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত), সিপিসি-১, র‌্যাব-৬, সাতক্ষীরা।
র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানে বাড়ি থেকে নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের নাম ও মোড়ক ব্যবহার করা কার্ডন প্লাস, নেচার অ্যান্ড কেয়ার অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের ক্যাটলিন, এবিসি এগ্রোভেট ডিভিশনের সুলবেন, আল-কেমি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিস কার্ব, পাওয়ার শট, এমি-টপ, পাইডিনো প্লাস, উইনকডসহ বিভিন্ন পণ্য রয়েছে।
অভিযোগ রয়েছে, এসব নকল কৃষি উপকরণ বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে বাজারজাত করা হতো।
আটক মশিয়ার রহমান মোড়ল লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি মেসার্স জাকির ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে জড়িত।
অভিযান শেষে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাতের দায়ে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেন।
এ ছাড়া জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল কৃষি উপকরণ ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি. এম. শাওন।
নকল ও ভেজাল কৃষি উপকরণ ব্যবহারে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। কৃষি উপকরণের মান নিশ্চিত করতে এবং নকল-ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

আবু জাফর

 সাতক্ষীরা প্রতিনিধি