শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটির রঙে অভিনেত্রী প্রভার চোখ জুড়ালো

রাঙামাটির রঙে অভিনেত্রী প্রভার চোখ জুড়ালো

রাঙামাটির রঙে অভিনেত্রী প্রভার চোখ জুড়ালো

‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো’—গানের এই পঙ্‌ক্তির মতোই রাঙামাটির প্রকৃতিতে পা রাখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে পাহাড়-লেকের অপার সৌন্দর্যে। নীল জলের বুক চিরে ছুটে চলা নৌকা, চারপাশের সবুজ পাহাড় আর মেঘের আনাগোনা সব মিলিয়ে রাঙামাটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক মায়াবী ছবি। 

সেই মায়াবী সৌন্দর্যেই এবার হারিয়ে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রাঙামাটি যেন এমনই এক লীলাভূমি, যেখানে প্রকৃতির কাছে গেলেই ব্যস্ত জীবনের ক্লান্তি কিছুটা থেমে যায়। পাহাড় আর কাপ্তাই লেকের মিতালি, নৌকার দুলুনি আর নির্মল বাতাসে যে কেউ হারিয়ে যেতে পারেন নিজের মতো করে। প্রভার ক্ষেত্রেও যেন তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি রাঙামাটিতে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা। একগুচ্ছ ছবি প্রকাশ করে পাহাড়, লেক আর নৌকার সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাই জানিয়েছেন তিনি।

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা