রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কড়া প্রহরায় মুম্বাইয়ে মেসি, দেখা করবেন ধোনি-কোহলি

কড়া প্রহরায় মুম্বাইয়ে মেসি, দেখা করবেন ধোনি-কোহলি

কড়া প্রহরায় মুম্বাইয়ে মেসি, দেখা করবেন ধোনি-কোহলি

আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি কড়া প্রহরায় কলকাতা থেকে মুম্বাইয়ে পৌঁছেছেন। গতকাল শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গ্রেটেস্ট অফ অল টাইম বা (GOAT) ট্যুরের আওতায় তিন দিনের সফরে গত শুক্রবার রাতে কলকাতায় পৌঁছান মেসি। এ সফরে তিনি ভারতের চার শহরে ভ্রমণ করবেন। 

কলকাতার ঘটনার পর মুম্বাইয়ে আয়োজনকারীরা আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। শহরে আগমনের আগেই দুই হাজারের বেশি পুলিশ ওয়াংখেডে স্টেডিয়ামসহ আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে।

কোনো ধরনের বিশৃঙ্খলা বা চাপ তৈরি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে জন্যও পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ভিড়ের গতিবিধি মনিটর করতে সেখানে ওয়াচটাওয়ার, ব্যারিকেড ও পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমও রাখা হয়েছে।

মেসি আজ মুম্বাইয়ে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে প্যাডেল কাপে অংশ নেবেন। সেখানে তিনি ও তার ইন্টার মিয়ামি দলের সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল পরে একটি চ্যারিটি ফ্যাশন শো'র র‍্যাম্পে হাঁটবেন। এছাড়া একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ভারতের কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদ শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও এমএস ধোনিরও মেসির সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে।