কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ১০০ বর্গমিটার অফিসসহ ২০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি বীজ সংরক্ষণাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর, ২০২৬) আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (আসন-১৬৩) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।
কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত বিএডিসি’র "কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্প"-এর আওতায় এই অবকাঠামোটি নির্মিত হচ্ছে। মেসার্স সেলিম মিয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এই নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএডিসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নতুন এই অফিস ও বীজ সংরক্ষণাগার নির্মিত হলে এলাকার কৃষকদের মানসম্মত বীজ প্রাপ্তি ও সংরক্ষণ সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
মো : রেজুয়ানুল হক
পাকুন্দিয়া।
