বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইলিশে মজেছেন চিত্রনায়িকা পুজা

ইলিশে মজেছেন চিত্রনায়িকা পুজা

ইলিশে মজেছেন চিত্রনায়িকা পুজা

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পথচলা শুরু করলেও পরবর্তীতে মূল ধারার নায়িকা হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এর মতো ব্যবসাসফল সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া এই তারকা রূপালি পর্দার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন ও নানা মুহূর্তের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন।

সম্প্রতি এই জনপ্রিয় অভিনেত্রী ঘুরতে গিয়েছিলেন দেশের গর্বের প্রতীক পদ্মা সেতুতে, আর সেখানে গিয়ে তিনি মেতে উঠেছিলেন পদ্মার বিখ্যাত ইলিশের স্বাদে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সম্প্রতি বেশ কিছু ছবি প্রকাশ করেছেন পূজা চেরী। ছবিগুলোর শুরুতেই তাঁকে দেখা যায় দেশের দীর্ঘতম পদ্মা সেতুতে দাঁড়িয়ে মুগ্ধকর এক ফটোসেশনে অংশ নিতে। সেতুর খোলা হাওয়া আর চারপাশের নান্দনিক দৃশ্যে তাঁর সাবলীল উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।

তবে ফটোসেশনের পাশাপাশি পূজার এই ভ্রমণের মূল আকর্ষণ ছিল খাবারদাবার। ফেসবুকের পরবর্তী ছবিগুলোতে দেখা যায়, পদ্মা পাড়ের ঐতিহ্যবাহী ও লোভনীয় খাবারের আয়োজন। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা, হরেক রকমের ভর্তা, বেগুন ভাজি এবং জিভে জল আনা ইলিশ ভাজার ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিগুলো দেখে স্পষ্ট বোঝা যায়, পদ্মা সেতু ভ্রমণের সময় খাঁটি বাঙালি রান্নায় মজেছিলেন তিনি।

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা