বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে পুলিশের বিশেষ অভিযান

যশোরে পুলিশের বিশেষ অভিযান

যশোরে পুলিশের বিশেষ অভিযান

যশোর জেলা পুলিশ জেলা ব্যাপী ৪৩ টি স্থানে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করে ।উক্ত অভিযানে  মোটরসাইকেল আটক ও ০৩ জন কিশোর গ্যাং সদস্য আটক।

যশোর জেলার ০৯টি থানা,  জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর ও ট্রাফিক পুলিশ যশোর কর্তৃক জেলার ৪৩ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। ৪৩ টি চেকপোস্টে ১৭০০ অধিক মোটরসাইকেল ও প্রাইভেট কার তল্লাশী করে ৩৪ টি মোটরসাইকেল আটক, ১২ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ০৩ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে।

জনাব মোঃ মিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) যশোর জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দেশের জনগনের জান ও মালের নিরাপত্তা,  অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূল এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি।ধন্যবাদ যশোর জেলা পুলিশ কে,,, দেশের আইন-শৃঙ্খলার অবস্থা স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকুন।

 

মামুন হোসেন

যশোর