বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেমন প্রেমিক খুঁজছেন গায়িকা কনা?

কেমন প্রেমিক খুঁজছেন গায়িকা কনা?

কেমন প্রেমিক খুঁজছেন গায়িকা কনা?

বিবাহবিচ্ছেদের পর সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে ঘিরে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে একাধিকবার। তবে সেসব খবর বরাবরই অস্বীকার করেছেন এই গায়িকা। এবার এক সাক্ষাৎকারে নিজের বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে কনাকে প্রশ্ন করা হয়, তিনি নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন—এমন খবর সত্যি কি না। জবাবে গায়িকা বলেন, ‘রিউমার। আমি এখন সুপার সিঙ্গেল।’

পরে ভবিষ্যৎ সঙ্গী হিসেবে কেমন মানুষ চান, জানতে চাইলে কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’

এর আগে ২০২৫ সালের জুনে নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন কনা। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। ২০১৯ সালে বিয়ের পর ২০২৫ সালের ১৬ জুন তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা