বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

ফরিদপুরে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

ফরিদপুরে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

আসন্ন স্থানীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার
(১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ফাতেমা ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ফরিদপুর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের সময় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনি দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ পুলিশের দায়িত্ব

পালনে আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়াবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোটগ্রহণে ভূমিকা রাখবে।
প্রথম ব্যাচের দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আসা ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা,

জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 

 


বিপুল চন্দ 

জেলা প্রতিনিধি ফরিদপুর